সড়কের নির্মাণ কাজ রেখে লাপাত্তা ঠিকাদার, দুর্ভোগে এলাকাবাসী
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের মাছুয়াখাল-চারটভাঙা এবং খর্গপুর থেকে মেহরন দালাল বাড়ি পর্যন্ত ৩ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শুরু করে দীর্ঘ প্রায় ৪ বছর লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। যার ফলে ওই এলাকার প্রায় অর্ধলক্ষাধিক বাসিন্দা চরম ভোগান্তিতে পড়েছেন। উপজেলা প্রকৌশল বিভাগ বলছে সময় দিয়েও ঠিকাদারকে পাচ্ছে না। তার সাথে চুক্তি বাতিল করা হবে।
উপজেলা প্রকৌশল বিভাগ জানায়, মাছুয়াখাল-চারটভাঙা এবং খর্গপুর থেকে মেহরন দালাল বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক ইটের তৈরি হেরিং বোন বন্ড ছিলো। ২০২৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই সড়ক নির্মাণ করার জন্য দেড় কিলোমিটার করে দুই ভাগে তিন কিলোমিটার সড়ক নির্মাণের বরাদ্দ পায়। তিন কোটি ৫৪ লাখ টাকা ব্যায়ের এই কাজটি পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মতলব ট্রেডিং। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোফাজ্জল হোসেন।
ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ শুরু করার জন্য ওই বছর ২ মে ওয়ার্ক অর্ডার দেয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানটি কাজ শুরু করে অজ্ঞাত কারণে লাপাত্ত হয়ে যায়। তাকে বার বার চিঠি দিয়েও কাজ শেষ করতে পারেনি এলজিইডি।
স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক উপজেলা ও জেলা সদরে যাতায়াত করে। ফসল উৎপাদনে ব্যবহার হয় সড়কটি। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর যাতায়াত এবং জেলার ঐতিহ্যবাদী মেহরন দালাল বাড়ীতে মন্দিরে আসে বহু বক্ত। রাস্তার এই বেহাল দশার কারণে অসুস্থ লোকজন চলাচল করতে পোহাতে হয় দুর্ভোগ। সড়কের এমন পরিস্থিতিতে যানবাহন নিয়ে চলাচলে অনিহা প্রকাশ করে চালকরা।
স্থানীয় বাসিন্দা শোয়েব প্রধান বলেন, এই সড়কটি এক সময় ছিলো ইটের হেরিং বোন বন্ড। গত ৪ বছর পূর্বে পাকা করণের কাজ শুরু হলেও কাজ রেখে ঠিকাদার লাপাত্তা। এলাকার লোকজনের চলাচল করতে খুবই কষ্ট হয়। বিশেষ করে রোগীদের নিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়।
কাজিয়ারা গ্রামের বাসিন্দা জব্বার পাঠান বলেন, সড়কের কাজ না করায় গাড়ি চলাচল করতে অসুবিধা হয়। এই সড়ক দিয়ে কান্দিরপাড়, চারটভাঙা, মেহরন ও কাজিয়ারা সহ বেশ কয়েকটি গ্রামের লোকজন চলাচল করে। দ্রুত কাজটি শেষ করার দরকার।
একই গ্রামের কৃষক মোহাম্মদ আলী বলেন, এই সড়ক দিয়ে শত শত কৃষক তাদের ফসল বাড়িতে নেয়। কিন্তু রাস্তার এই বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে রয়েছি।
মেহরন গ্রামের অটোকিশা চালক ইদ্রিস বলেন, এই সড়কে যাত্রী নিয়ে চলাচল খুবই কষ্টকর। প্রতিমাসেই গাড়ির চাকার চকেট জাম্পার ঠিক করতে হয়। বিশেষ করে রোগীদের নিয়ে যাতায়াত করা অসম্ভ হয়ে পড়ে।
ওই গ্রামের দালাল বাড়ির ইজিবাইক চালক সমুন চন্দ্র দাস বলেন, ভোটের সময় অনেকেই এসে সড়কের কাজ করে দিবে বলে ওয়াদা করলেও এখন তাদের দেখা নেই। আমাদের ভোগান্তি শেষ হচ্ছে না।
এই সড়কের আরেক অটোরিকশা চালক শৈলন দাস বলেন, এলাকার সবগুলো সড়কের কাজ হলেও এটি বন্ধ। হাজার হাজার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সড়ক নির্মাণের দাবী জানাচ্ছি।
এই সড়কের কাজ রেখে ঠিকাদার পালিয়েছে। অসুস্থ রোগীদের নিয়ে চলাচল করতে অনেক কষ্ট হয়। যানবাহন নষ্ট হয়ে যায়। দ্রুত সড়কটি নির্মাণ করার দাবী।
বিগত ৪ বছরেও ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ রেখে লাপাত্তা। তারপরেও এখনও কাজটি ওই ঠিকাদার দিয়ে করাতে আশাবাদী মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলী মো. মেহেদী হাসান। তিনি বলেন, জেলা ও উপজেলা থেকে ঠিকাদারকে বহুবার চিঠি দিয়েও কাজ শেষ করা যাচ্ছে না। তাকে না পাওয়া গেলে নিয়মানুসারে তার সাথে চুক্তি বাতিল করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এই বিষয়ে বক্তব্যের জন্য ঠিকাদার মোফাজ্জল হোসেন এর ব্যাক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেয়া হয়। তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬
লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
Link Copied