টুঙ্গিপাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, টুঙ্গিপাড়ার আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটির সূচনা করা হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল— “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন।”
সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালি টুঙ্গিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে সকাল ১০টায় উপজেলা বজ্রকণ্ঠ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, টুঙ্গিপাড়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. বেদার উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা, জনসচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিসের জরুরি সেবার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, “ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজই নয়, যেকোনো দুর্যোগ ও দুর্ঘটনায় মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মো. বেদার উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস সদস্যরা জনগণের জানমাল রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। নিরাপদ সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর