গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুভ উদ্বোধন।
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ মে ২০২৬ বুধবার সকাল ১০ টায় গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কম্পাউন্ডে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রতন।
"অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন" এর প্রতিপাদ্যে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ ফিরোজ মিয়া সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী।
এর আগে ফায়ার সার্ভিস স্টেশন ও সরঞ্জাম পরিদর্শন করেন সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন। পরে শোভাযাত্রা মাধ্যমে মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুভ উদ্বোধন ও আলোচনা সভার সমাপ্তি হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সচেতন মহল, গণমাধ্যম কর্মী, গজারিয়া থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
Aminur / Aminur
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান