চট্টগ্রাম বিআরটিএ থেকে দুই দালাল আটক
বাংলাদেশ রোড ট্র্যান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চট্টগ্রামের নতুনপাড়ায় বিভাগীয় অফিস কম্পাউন্ডে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৯ মে) সকালে বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অধিনস্থ ভ্রাম্যমান আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফার নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে। এসময় বিআরটিএ, চট্ট মেট্রো সার্কেল ২ ও চট্টগ্রাম জেলা সার্কেলে সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত টানা ৩ ঘন্টা অভিযান চালিয়ে ২ দালালকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার খন্দকিয়া গ্রামের আব্দুল আলীর পুত্র মো. সেলিম (৫৬) ও কুমিল্লা জেলার লাকসাম থানার গোতারু গ্রামের শফিকুর রহমানের পুত্র মো. সাহাবুদ্দিন (৬০)। এসময় তাদেরকে ২১ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
এছাড়াও, একইদিন দুপুর ২ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত নগরীর বায়েজীদ বোস্তামী এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন যানবাহনের কাগজপত্র সঠিক না থাকায় ৫টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
Aminur / Aminur
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত