ঢাকা শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় এমপির আইপিএস ও ব্যাটারী প্রদান


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ২০-৫-২০২৬ দুপুর ৩:২৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সুপেয় পানি সমস্যা সমাধানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান একটি আইপিএস, দু’টি ব্যাটারী ও একটি পানির ট্যাংকি হস্তান্তর করেছেন।
আজ (২০মে) বুধবার সকাল ১০টায় বিদ্যুতের লোডশেডিংজনিত সমস্যা নিরসন ও চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মু. মিজানুর রহমানের নিজস্ব অর্থায়নে ২০০ অ্যাম্পিয়ারের ২টি ব্যাটারি ও ২৩০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পূর্ণাঙ্গ আইপিএস সেট প্রদান করেছেন।
এছাড়াও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর আমীর মোঃ মনিরুল ইসলামের অর্থায়নে ১০০০ লিটার ধারণক্ষমতার একটি পানির ট্যাংকি প্রদান করা হয়।
পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পরিদর্শন ও রোগীদের খোঁজখবর নেন স্থানীয় এমপি ড. মু. মিজানুর রহমান। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ফারহানা নবী, জামায়াতের উপজেলা আমীর ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম, জামায়াত মনোনীত রহনপুর পৌর মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে ১ পর্যটকের মৃত্যু।

জীববৈচিত্র্য সংরক্ষণে চুয়াডাঙ্গায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি

জীববৈচিত্র্য সংরক্ষণে চুয়াডাঙ্গায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি

রায়গঞ্জে টিটিসি নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ, সিদ্ধান্তের অপেক্ষায় দুই এলাকা

দৌলতপুরে পুলিশ পরিচয়ে ইয়াবা, নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

জলাবদ্ধতায় কাজে আসেনি ১৪০ কোটি টাকার প্রকল্প–ডুবছে ভবদহ

মগনামার মটকাভাঙ্গা সড়কের বেহাল দশা, সড়ক নয় যেন চাষের জমি

মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

রাণীশংকৈলে মডেল মসজিদের উদ্বোধন

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু : স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল

বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লেন স্থানীয়রা

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩

ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ