শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে ভূমি মেলার উদ্বোধন
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মাগুরার শ্রীপুরে মঙ্গলবার সকালে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায় ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ফিতা কেটে এ ভূমি মেলার উদ্বোধন করেন। এর আগে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে জনসচেতনতামূলক সভায় মিলিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, শ্রীপুর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবিএম তারিকুল হায়দায়, শিক্ষার্থী আরিফা আফরিন প্রমূখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল গণি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ। সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
Aminur / Aminur
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ