কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২০ মে) সকালে কুমিল্লায় বাগিচাগাও স্টেশনে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে জেলার বিভিন্ন ফায়ার স্টেশনে বর্ণাঢ্য আয়োজন, সচেতনতামূলক কর্মসূচি ও মহড়ার আয়োজন করা হয়েছে।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, অগ্নিনির্বাপণ মহড়া, উদ্ধার অভিযান প্রদর্শনী, সচেতনতামূলক আলোচনা সভা এবং জনসাধারণকে অগ্নি নিরাপত্তা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ এবং সাংবাদিক আবুল হাসনাত বাবুল, শাহাজাদা এমরান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “অন্য কোনো বাহিনীতে তেমন ত্যাগের দৃষ্টান্ত নেই, যতটা ফায়ার সার্ভিস সদস্যদের মধ্যে দেখা যায়। অগ্নিকাণ্ড মোকাবিলার পাশাপাশি মানবিক বিভিন্ন কাজেও তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।”
অতিথিরা বলেন, ফায়ার সার্ভিস শুধু অগ্নিনির্বাপণেই নয়, দুর্যোগকালীন উদ্ধার অভিযান ও মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জনসচেতনতা বৃদ্ধি এবং আগুন প্রতিরোধে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি যেকোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে অগ্নি নিরাপত্তা বিষয়ে উদ্বুদ্ধ করতেই প্রতিবছরের ন্যায় এবারও সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালন করা হচ্ছে।
Aminur / Aminur
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ