ভূরুঙ্গামারীতে নব যোগদান কৃত ইউএনও,র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অমৃত দেব নাথ সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম। সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, বিশেষ করে, বাল্যবিবাহ, মাদক, শিক্ষা, ক্রীড়া, সোনার হাট সেতু ইত্যাদি, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। নবাগত উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) জনাব অমৃত দেব নাথ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন সবসময় গণমাধ্যমকর্মীদের সাথে সমন্বয় করে কাজ করতে আগ্রহী এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক,সহ সভাপতি এস এম গোলাম মোস্তফা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এ খোকন, দৈনিক সকালের সময় পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ এস এম মহিবুল নঈম সিমন সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সভায় নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানিয়ে উপজেলার উন্নয়নে প্রশাসনের পাশে থেকে কাজ করার আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভা শেষে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা সমাপ্ত হয়।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ