ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

‎আনোয়ারায় ফুলতলী সমুদ্র সৈকতে "স্পিড বোট-বাইকারদের নৈরাজ্যে অতিষ্ঠ পর্যটক "


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৫-২০২৬ দুপুর ৩:৩৯

সকালের লবণভেজা বাতাস, নীল সমুদ্রের ঢেউ আর একান্ত নির্জনতার অনুভূতি চট্টগ্রামের পারকি পরুয়াপাড়া ফুলতলী সমুদ্রসৈকত সম্প্রতি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিদিনই এখানে ভিড় বাড়ছে তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষের। ফুলতলী এখন নতুন গন্তব্য, যেখানে প্রকৃতির নির্জনতা অনেককে টেনে আনে। এটিকে এখন একটি সম্ভাবনাময় পর্যটন এলাকা বলে মনে করা হচ্ছে।
‎‎প্রতিদিন সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়ও জমে ওঠে পারকি সমুদ্র সৈকতের পাশ্ববর্তী ফুলতলী সমুদ্র সৈকতে। শহর ছাড়া শান্ত পরিবেশ আর ঢেউয়ের শব্দ মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা তৈরি হয় পর্যটকদের জন্য।
‎‎পর্যটক বৃদ্ধির সঙ্গে সৈকতে বেড়েছে স্পিড বোট ও মোটরসাইকেলের নৈরাজ্য। স্পিড বোটের অতিরিক্ত ভাড়া আদায়, জোরপূর্বক আসন পূর্ণ করা এবং চরম নিরাপত্তাহীনতার মতো নানা হয়রানি ও নৈরাজ্যের অভিযোগ তুলেছেন সৈকতে আসা পর্যটকরা।
‎‎ফুলতলী সৈকতে আসা পর্যটকরা অভিযোগ করে বলেন, পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের হয়রানি অভিযোগ থাকলেও হঠাৎ করে এসব স্পিড বোট, বিচ ইজি বাইক ও মোটরসাইকেল নৈরাজ্য এখানেও বেড়ে চলছে। বিভিন্ন সময়ে স্পিড বোটের অতিরিক্ত ভাড়া আদায়, জোরপূর্বক আসন পূর্ণ করা এবং চরম নিরাপত্তাহীনতার মতো নানা হয়রানির ঘটনাও ঘটে এখানে। এসব বিষয়ে ফুলতলী সমুদ্র সৈকতে ব্যক্তি মালিকানাধীন গড়ে উঠা রাজ কুটির কতৃপক্ষকে পর্যটকরা একাধিকবার জানিয়েছে। কিন্তু দুঃখের বিষয় স্পিড বোট, বিচ ইজিবাইক ও মোটরসাইকেল নৈরাজ্যের সিন্ডিকেটের কবলে তারাও অসহায়।
‎‎সৈকতে পরিবার নিয়ে ঘুরতে আসা হালিশহরের এসএম আলমগীর বলেন, 'স্ত্রী-সন্তানদের নিয়ে পারকি সমুদ্র সৈকত থেকে স্পিড বোটের মাধ্যমে ফুলতলী সমুদ্র সৈকতে আসি। তাদের বোটের মধ্যে নিরাপত্তার জন্য কোনো লাইফ জ্যাকেট ছিলো না। এখানে এসে সৈকতের কাদামাটির ভেতর নামিয়ে দিয়েছে আমাদের। এখানে এসেই পড়েছি আরেক বিপাকে, সৈকত চরে বাচ্চা নিয়ে হাঁটাও যাচ্ছে না বিচ ইজিবাইক ও মোটরসাইকেলের দৌরাত্মে।'
‎‎এদিকে ফুলতলী সমুদ্র সৈকতে আসা পর্যটকরা বিচে যাওয়ার সুবিধার্থে করা হয়েছে ব্রিজ। ওই ব্রিজ ব্যবহার করে সৈকতে অবৈধভাবে রাখা স্পিড বোটের আড়ালে মাদক পাচার করছে একটি অসাধু চক্র। এছাড়া বাড়ছে বকাটেদের উৎপাত। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে পর্যটকরা। এদিকে মাদকসহ অনৈতিক কার্যক্রম বন্ধ করতে ফুলতলী সমুদ্র সৈকতে স্পিড বোট দাঁড়াতে বাঁধা দেয় সৈকতের রাজ কুটির কতৃপক্ষ। তবে এ অনৈতিক কার্যক্রম বন্ধ করতে তাদের উল্টো রোষানলে পড়তে হচ্ছে।
‎‎তাছাড়া সৈকতে বিচ-বাইকের পাশাপাশি চলাচল করছে ভাড়ায়চালিত কিছু নামিদামি ব্র্যান্ডের বাইক। এসব বাইক ভাড়া নিতে গিয়ে তাদের রোষানলে পড়ছেন পর্যটকরা। এখানে ট্যুরিস্ট পুলিশের স্থায়ী চৌকি নেই, টহলও নিয়মিত নয়।
‎‎বাইক ভাড়া নিতে গিয়ে প্রতারণার শিকার পর্যটক সাইফুদ্দিন রানা বলেন, ‘এক ঘণ্টা ভাড়া নিয়েছিলাম ৩০০ টাকা দিয়ে। কিন্তু এক ঘণ্টা হওয়ার আগেই আমার কাছ থেকে বাইক নিয়ে ফেলে এবং ৭০০ টাকা দাবি করে। পরে বাধ্য হয়ে ৫০০ টাকা দিয়েই আসতে হয়েছে।
‎‎উক্ত বিষয়ে স্পিট বোটের মালিক মোহাম্মদ ইমরান হোসাইনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি গাড়িতে আছেন এবং পরে কথা বলবেন বলে কল কেটে দেন।
‎‎স্থানীয় ব্যবসায়ী আবরার সালেহ বলেন,এসব নিবন্ধনহীন স্পিড বোটে পর্যটকদের নিরাপত্তার জন্য নেই লাইফ জ্যাকেট। সৈকতের চরে বেপরোয়া ইজিবাইক ও মোটরসাইকেলের কারণের প্রায় সময় দুর্ঘটনা। এতে করে পর্যটকরা আমাদের কাছে অভিযোগ নিয়ে আসলেও অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এক প্রকার আমরা অসহায়। দ্রূত প্রশাসন ব্যবস্থা না নিলে ফুলতলী সমুদ্র সৈকত পর্যটক হারাবে।
‎‎এবিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন জানান,এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি।বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Aminur / Aminur

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার