ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম সিকদার


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২০-৫-২০২৬ দুপুর ৩:৫৬

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার। গতকাল দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশ সুপার মো.মাসুদ আলম বিপিএম তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। মামলার রহস্য উদঘাটন,মাদক উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ব্যাপারে ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ঊর্ধ্বতন অফিসারদের নিবিড় তদারককি, থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি আনুগত্য আমার জন্য সহায়ক হয়েছে। এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। উল্লেখ্য,গত ৫ মে চট্টগ্রামের ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে চন্দনাইশ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন এস এম দিদারুল ইসলাম সিকদার। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার