ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চার দিনের ব্যবধানে আবারও প্রাণ গেল শান্তিগঞ্জে, ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০-৫-২০২৬ দুপুর ৩:৫৯
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় চার দিনের ব্যবধানে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল্লাহ (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
 
নিহত আব্দুল্লাহ উপজেলার উজানীগাঁও গ্রামের ছলিম মিয়ার ছেলে। মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে উপজেলার মাদ্রাসাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে ফরিদ আহমদ, হারুন মিয়ার ছেলে জাবেদ আহমদ এবং নাম-পরিচয় অজ্ঞাত আরও একজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি আস্তমা গ্রাম থেকে পাগলা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে মালবোঝাই একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতেও প্রায় একই স্থানে, আস্তমা রাস্তার মুখে আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। দ্রুত দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
 
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলী উল্লাহ একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত