ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বোদায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে চিকিৎসার নামে কর্মকর্তার চাঁদা আদায়


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২০-৫-২০২৬ দুপুর ৪:২৩
পঞ্চগড়ের বোদা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার আবু ওয়ারেজ ও কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে দূর্ঘটনায় আহত শিক্ষার্থী চিকিৎসার নাম করে এসএসসি পরীক্ষাথীদের কাছে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।চলমান এসএসসি পরীক্ষায় বোদা উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে এ চাঁদা আদায় করা হয়।টাকা উত্তোলনের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত সুপারভাইজার আবু ওয়ারেজ বলেন,প্রথম পরীক্ষার দিন আসার সময় অটোভ্যানে এক শিক্ষার্থী দূর্ঘটনায় আহত হয়ে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন।তার সহপাঠীরা চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছিলেন আমার কাছে, তাই শিক্ষার্থীদের কাছে চাঁদা তুলে ঐ আহত শিক্ষার্থীকে দেওয়া হয়েছে।
 
পরীক্ষা দায়িত্বে থাকা ঝলঝলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম,আমজোয়ানী পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমান প্রামানিক পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল ওহাব জানান, বোদা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আবু ওয়ারেজ প্রতি শিক্ষার্থীর কাছে ১শ থেকে ২শ টাকা করে প্রায় লক্ষাধিক টাকা চাঁদা আদায় করেন। 
 
বোদা উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী রবিউল ইসলাম রবি, সঞ্চয়, মুহিতও অর্নব বলেন, আমাদের কাছে জনৈক ছাত্রের সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় চিকিৎসার জন্য আমাদের প্রত্যেকের কাছে শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আবু ওয়ারেজ বাধ্য করে চাদার টাকা নেয়। চাদা নেওয়ায় পরীক্ষা কেন্দ্র আমাদের অনেক সময় নষ্ট হয়।
 
সাকোয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ চাদা উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন, চাদা পরীক্ষা নেওয়ার আগে তুলা হয়েছে।
 
বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আইবুল ইসলাম জানান, চাঁদা আদায়ের বিষয়ে আমি জানি না তবে এমন ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত