ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

বিবিয়ানা পাওয়ার প্লান্ট এলাকায় প্রথমবারের মতো বসছে বিশাল গরু-ছাগলের হাট


নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি photo নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৫-২০২৬ দুপুর ৪:২৪

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিবিয়ানা পাওয়ার প্লান্ট সংলগ্ন এলাকায় প্রথমবারের মতো ইজারা প্রদান করে আয়োজন করা হচ্ছে বিশাল গরু-ছাগলের হাট। এ উদ্যোগকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী, খামারি ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
জানা গেছে, এলাকার প্রাণিসম্পদ ব্যবসাকে আরও গতিশীল করা এবং স্থানীয় খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে এই হাটের আয়োজন করা হয়েছে। হাটে দেশীয় বিভিন্ন জাতের গরু, ছাগল ও কোরবানিযোগ্য পশু বেচাকেনার সুযোগ থাকবে। আয়োজকরা জানিয়েছেন, ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে নিরাপত্তা, যানবাহন পার্কিং, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং সার্বক্ষণিক তদারকির মতো প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হবে।
স্থানীয়রা মনে করছেন, বিবিয়ানা পাওয়ার প্লান্ট এলাকার এই নতুন পশুর হাট শুধু নবীগঞ্জ নয়, আশপাশের বিভিন্ন উপজেলার খামারিদের জন্যও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে পরিণত হবে। এতে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে মোঃ সুমন মিয়া (সাবেক মেম্বার ২ নং ওয়ার্ড) জানান, জানানো হয়েছে, সম্পূর্ণ সুশৃঙ্খল পরিবেশে হাট পরিচালনার লক্ষ্যে প্রশাসনের সহযোগিতাও নেওয়া হবে। পাশাপাশি ক্রেতাদের আকৃষ্ট করতে হাটকে আধুনিক ও নিরাপদভাবে পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিকে, প্রথমবারের মতো এত বড় পরিসরে পশুর হাট বসার খবরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় খামারি ও ব্যবসায়ীরা আশা করছেন, এই হাট ভবিষ্যতে অঞ্চলের অন্যতম বৃহৎ পশুর বাজার হিসেবে পরিচিতি লাভ করবে।

এমএসএম / এমএসএম

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত