ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় সাংবাদিকের পেশাগত কাজে জেলা প্রশাসক বাঁধা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৫-২০২৬ দুপুর ৪:২৪

সাংবাদিকদের পেশাগত কাজে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের বাধাদানের প্রতিবাদে অনুষ্ঠান বয়কট করে সাংবাদিকরা। পরে সাংবাদিকরা দামুড়হুদা প্রেসক্লাবে এক জরুরী সভায় জেলা প্রশাসকের সকল নিউজ বয়কটের ঘোষনা দেন।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে  সাড়ে ৪ টার দিকে দামুড়হুদা ইউনিয়ন পরিষদের এক মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

জানাগেছে, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে যৌন হয়রানি (ইভটিজিং) বাল্যবিবাহ, বিবাহ বিচ্ছেদ, মাদক, জঙ্গিবাদ দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার বেলা ৩ টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জেলা প্রশাসক লুৎফুন নাহার উপস্থিত হন বিকেল ৪ টায়।

ফলে দীর্ঘ সময় প্রচন্ড রোদ গরমে কোমলমতি শিক্ষার্থীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ওলামা ও মসজিদের ইমামগণ অতিষ্ট হয়ে পড়েন।

বিকেল ৪ টার পর অনুষ্ঠান শুরু হলে দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের দায়িত্ব পালনরত (ভিডিও ধারণ) করছিলেন। এমন সময় জেলা প্রশাসক লুৎফুন নাহার অনেকটা ধমকের সাথে সাংবাদিকের পেশাগত কাজ বন্ধ করতে বলেন এবং দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল কে নির্দেশনা দেন, “আপনি সাংবাদিক কন্ট্রোল করবেন”। জনসম্মুখে মাইকে সাংবাদিকদেরকে এমন হেয় প্রতিপন্ন করেন। এসময় সাংবাদিরা অনুষ্ঠান বয়কট করে অনুষ্ঠানস্থল ত্যাগ করন। পরে তাৎক্ষনিক সাংবাদিকরা প্রেসক্লাবে এজ জরুরী সভায় মিলিত হন।

দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজির ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় সর্বসম্মতিক্রে দামুড়হুদা উপজেলায় জেলা প্রশাসকের নিউজ বয়কট কারার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এবিষয়ে অনুষ্ঠানের সভাপতি দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি বলেন বিষয়টা দুঃখজনক।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক