পাহাড়ি ছাত্র পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র ও জনসমাবেশ
পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির সহযোগী ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে ছাত্র ও জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি উষাতন তালুকদার বলেন,
পাহাড়ের মানুষ সংখ্যায় কম হতে পারে কিন্তু সারা বিশ্বের ভূরাজনৈতিক অবস্থা সবকিছু বিবেচনায় রেখে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে। আপনারা পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে হালকা করে দেখবেন না। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে এগিয়ে আসুন। আমরা পার্বত্য চুক্তি আদায় করে ছাড়বো।
পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ভূমি অধিকার নিশ্চিত করার মাধ্যমে পার্বত্য অঞ্চলে স্থায়ী প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র ও যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
বুধবার (২০ মে) সকালে কুমার সমিত রায় জিমনিসিয়াম প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রুমেন চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
সমাবেশের প্রথমে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি উষাতন তালুকদার। এছাড়া পিসিপির অনিয়মিত মুখপত্র 'কেওক্রাডং' ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক উলিসিং মারমা বলেন, যে উন্নয়ন আমাদের পাহাড়িদের ভূমি বেদখল করে সেই উন্নয়ন আমরা চাই না। পার্বত্য চুক্তির মূল বিষয়গুলো এখনো বাস্তবায়ন করা হয়নি। এই চুক্তি বাস্তবায়নের আন্দোলনে সকলকে এগিয়ে আসতে হবে।
বিশিষ্ট শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা তার বক্তব্য বলেন, সামনের দিনগুলো আমাদের জন্য খুবই কঠিন হতে যাচ্ছে তাই সংগ্রাম ছাড়া আমাদের টিকে থাকা সম্ভব নয়। পার্বত্য চুক্তি এখনো পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। আমরা অনতিবিলম্বে পার্বত্য চুক্তির বাস্তবায়ন চাই। সকল আন্দোলন সংগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদ ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
এসময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ সহ দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন