ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কর্ণফুলী পেপার মিলসে যান্ত্রিক ত্রুটি যেন নিত্য দিনের সঙ্গী, ২ মাস বন্ধ কাগজ উৎপাদন


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২০-৫-২০২৬ দুপুর ৪:২৯
১৯৫৩ সালে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীর মোহনায় স্থাপিত হয় এশিয়ার বিখ্যাত কাগজ তৈরি প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস। দীর্ঘ ৭০ বছরের অধিক পুরানো এই প্রতিষ্ঠানটি বর্তমানে জরাজীর্ণ ও করুণ অবস্থায় ধুঁকে ধুঁকে চলছে। প্রতিষ্ঠার পর প্রায় ৩০ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন মিলসটি বর্তমানে বিভিন্ন সমস্যায় জর্জরিত। যান্ত্রিক ত্রুটি যেন কারখানাটির এখন নিত্য দিনের সঙ্গী। মাঝে মাঝে মিলসটির উৎপাদন চলে আবার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বন্ধ হয়ে পড়ে কারখানার উৎপাদন। তবে কাগজের অর্ডার এর ওপর নির্ভর করে অনেকসময় মিলসটির উৎপাদন চলমান রাখা হয়। মিলসটির সাবেক শ্রমিক-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা বলছেন, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার ফলে এশিয়া বিখ্যাত কর্ণফুলী পেপার মিলসটির আজ এই দুর্দশার সৃষ্টি হয়েছে।
 
কারখানা সূত্রে জানা যায়, বর্তমানে কর্ণফুলী পেপার মিলস এর উৎপাদন দীর্ঘ দুইমাস যাবৎ বন্ধ অবস্থায় রয়েছে। গত মার্চের ২য় সপ্তাহে কারখানটির উৎপাদন বন্ধ হয়ে যায়। মিলসটিতে দেখা দিয়েছে যান্ত্রিক ত্রুটি। বিশেষ করে কর্ণফুলী পেপার মিলসে বাষ্প ও শক্তি শাখাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই শাখায় রয়েছে ১০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ১টি সোলজার বয়লার এবং প্রতিটি ৩০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ৩টি জেটি বয়লার। সেই সাথে ১৫০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ১টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ১৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১টি ষ্টীম টারবাইন জেনারেটর এসটিজি-৪ রয়েছে। তবে কারখানার ৩টি জেটি বয়লার এর মেয়াদকাল উত্তীর্ণ হওয়ার কারণে বর্তমানে চালানো যাচ্ছেনা। যেগুলো চরম ঝুঁকিতে রয়েছে। অপর সোলজার বয়লারটিতেও নানা যান্ত্রিক সমস্যা দেখা দেয়। তবে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে সোলজার বয়লার এর সমস্যা চিহ্নিতকরন এবং সেটি মেরামতে কি পরিমাণ অর্থ খরচ হতে পারে সেজন্য মিলসটির ৩ কর্মকর্তাকে সদস্য করে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। 
 
বুধবার (২০ মে) এবিষয়ে ঘটনার সত্যতা জানতে চাইলে, কর্ণফুলী পেপার মিলস এর জিএম (এমটিএস) আবুল কাশেম রনি জানান, দীর্ঘ বছরের জরাজীর্ণ হওয়ায় মিলসটির বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আমরা চেষ্টা করছি সেগুলো মেরামত করে উৎপাদন  প্রক্রিয়া চালিয়ে যেতে। বয়লার সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, এর আগে বয়লার চালিয়েছিলাম তবে এখন আর পারছিনা। মিলসটির ৩টি জেটি বয়লার অনেক পুরানো হয়েছে। অপর সোলজার বয়লারটি মেরামত করে বর্তমানে চলছে। আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি। এই নাজুক পরিস্থিতি থেকে আমরা কিভাবে উত্তরণ হতে পারি সেজন্য উর্ধতন কতৃপক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠন হয়েছে। তাদের রিপোর্টের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। বয়লার সমস্যার পাশাপাশি তিনি কেপিএম এর ওয়াগ্গা ওয়াটার পাম্প এর সমস্যার কথা তুলে ধরেন। তিনি জানান, শুষ্ক মৌসুমে কর্ণফুলী নদীর ভাটার সময় পাম্পের পানির ল্যাভেল কমে যায়। পানি ওটানো সম্ভব হয়না। এসব মাল্টিপল সমস্যার জন্য বিকল্প কি করা যায় সেটা নিয়ে ভাবা হচ্ছে।
 
এসময় তিনি আশা দিয়ে বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি মিলসটির উৎপাদন চালিয়ে যেতে। বিশেষ করে অত্রাঞ্চলে পাহাড়ি-বাঙালির মেলবন্ধন এবং অনেক শ্রমিক-কর্মচারী এই মিলের সাথে জড়িত। এবিষয়ে মিলস কতৃপক্ষ রাঙামাটির সংসদ সদস্য ও পার্বত্যমন্ত্রী সহ উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। 
 
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কেপিএম এর কয়েকজন বর্তমান ও  সাবেক শ্রমিক-কর্মচারী বলেন, চরম অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির ফলে এই কারখানাটির আজকে করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। তারা অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত সরকারের আমলে মিলসটির উন্নয়নে আশার বাণী শুনিয়ে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। এছাড়া প্রায়ই কেপিএম এর ওয়াগ্গা পাম্প সহ কারখানাটির নানা গুরুত্বপূর্ণ স্থানে দফায় দফায় বিপুল পরিমাণ টাকা খরচ করে মেরামত করা হয়। কিন্তু কদিন যেতে না যেতে আবারো সমস্যা দেখা দেয়। বন্ধ হয়ে পড়ে মিলসের উৎপাদন। এতে একদিকে যেমন মিলসের ক্ষতি হচ্ছে তেমনি কারখানা এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ সমস্যা দেখা দেয়। স্থানীয় বাসিন্দা ও মিলসটির শ্রমিক কর্মচারী কর্মকর্তারা কেপিএম এর উন্নয়নে বর্তমানে সরকারের সহযোগীতা কামনা করেছেন।
 
প্রসঙ্গত, ১৯৫১ সালে পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (PIDC)-এর অধীনে কর্ণফুলী পেপার মিলস প্রতিষ্ঠিত হয় এবং ১৯৫৩ সালে উৎপাদন শুরু করে। পরবর্তীতে পাকিস্তানের দাউদ গ্রুপ ১৯৫৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পরিচালনা করে। স্বাধীনতার পরে পেপার এন্ড বোর্ড কর্পোরেশন ১৯৭১ থেতে ১৯৭৪ সাল পর্যন্ত এবং পরবর্তীতে ১৯৭৫ হতে অদ্যাবধি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন (বিসিআইসি) কারখানাটি পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে কারখানাটিতে কাগজ উৎপাদনে কাঁচামাল হিসেবে বাঁশ, গাছ ব্যবহার করা হলেও বর্তমানে পাল্প ক্রয় করে এনে কারখানাটিতে কাগজ উৎপাদন করা হচ্ছে। 

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়ায় চড়ে রালিতে এমপি রেজু