ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরীর মৃত্যুবার্ষিকীর দোয়া অনুষ্ঠান থেকে আটক ৪


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২০-৫-২০২৬ দুপুর ৪:৩২
মাদারীপুরের শিবচরে সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই)-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সীমিত পরিসরে আয়োজিত দোয়া অনুষ্ঠান থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ মে) সকালে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
জানা যায়, মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ ও সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পিতা ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই)-এর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলার দত্তপাড়া এলাকায় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হন। এ সময় তারা কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে অংশ নেন।
 
অনুষ্ঠান শেষে পুলিশ অভিযান চালিয়ে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান মামুন, দ্বিতীয়াখণ্ড ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম সূর্য মাদবর, নাহিদুল ইসলাম প্রিন্স মাদবর এবং গোলাম মাওলা মোড়লকে আটক করে।
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.কামাল হোসেন বলেন,'মঙ্গলবার বিকেলে তাদের আটক করা হয়। ইতোমধ্যে আটককৃতদের মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার