ভূরুঙ্গামারী উপজেলার নব যোগদান কৃত ইউএনও,র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অমৃত দেব নাথের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম। সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, বিশেষ করে, বাল্যবিবাহ, মাদক, শিক্ষা, ক্রীড়া, সোনার হাট সেতু ইত্যাদি, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। নবাগত উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) জনাব অমৃত দেব নাথ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন সবসময় গণমাধ্যমকর্মীদের সাথে সমন্বয় করে কাজ করতে আগ্রহী এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক,সহ সভাপতি এস এম গোলাম মোস্তফা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এ খোকন, দৈনিক সকালের সময় পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ এস এম মহিবুল নঈম সিমন সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সভায় নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানিয়ে উপজেলার উন্নয়নে প্রশাসনের পাশে থেকে কাজ করার আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভা শেষে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা সমাপ্ত হয়।
এমএসএম / এমএসএম
বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক
মহেশখালীর মিঠাছড়ি থেকে থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ২জন
বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক
গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি
লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালী
ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার
নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু
দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক
পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত