পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযথ নিয়মে পশু জবাই এবং কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০মে তেঁতুলিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফরোজ শাহীন খসরু। কর্মশালায় প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হক।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ ভেটেনারি সার্জেন্ট আসমাউল ইকবাল,উপজেলা প্রাণিসম্পদ এমপিও রেজাউল ইসলাম স্থানীয় গ্রাম পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য,বিভিন্ন মসজিদের ইমাম এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।
কর্মশালায় বক্তারা পবিত্র ঈদুল আজহায় পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই করার নিয়মাবলী এবং জবাইয়ের পর কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যে সঠিক উপায়ে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করার নানাবিধ কৌশল ও বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। চামড়া দেশের একটি মূল্যবান জাতীয় সম্পদ, তাই এটি সংরক্ষণে সবাইকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র
টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান
জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা
তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা
শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
ধুনট থানার ওসি আতিকুলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ: স্থানীয়দের নিরপেক্ষ তদন্তের দাবি
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার
শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
শেরপুর সদরে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ অন্তত ৮০ জন আহত, হাসপাতালে ভর্তি