হোমনায় কৃষকদল নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লার হোমনায় কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব ও উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জগলুল এর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার আছাদপুর ইউনিয়নের তেভাগিয়া ও চারকুড়িয়া গ্রামবাসীর আয়োজনে আমতলী বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনিবন্ধিত হোমনা টিভি নামক পেজে তেভাগিয়া গ্রামের মানিক মিয়ার খুনিদের পক্ষে অবস্থান নেন বলে সংবাদে উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জগলুলকে জড়িয়ে সংবাদ প্রচার করা হয়, যা মিথ্যা ও সম্মানহানির অপচেষ্টা।
মানববন্ধনে স্থানীয়রা আরো জানান, জহিরুল ইসলাম জগলুল দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
মূলত কৃষকদল নেতার মানহানি ঘটাতেই একটা পক্ষ এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন। এ ধরনের ভুয়া ফেসবুকে অপপ্রচাবের ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, মানিক মিয়ার মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অভিযোগ যদি বাদীপক্ষের হয়ে থাকে, তবে তিনি এমন কোনো অভিযোগ আমাদের জানাননি। এছাড়া জগলুল নামের কেউ কোনো ধরনের তদবির করেননি বা এখন পর্যন্ত আমার সঙ্গে তার দেখাও হয়নি।
এমএসএম / এমএসএম
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি