ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পার্বত্য চ্ট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে শান্তি ফিরছেনা


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ২০-৫-২০২৬ দুপুর ৪:৫৭

খাগড়াছড়িতে 'বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ' এর ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) সকালে জেলা শহরের লারমা স্কয়ার থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গনে গিয়ে আলোচনা সভা করে। র‍্যালীতে নেতৃত্ব দেন পিসিপির কেন্দ্রীয় সাধারন সম্পাদক কলিন চাকমা।

পরে আলোচনা সভার উদ্বোধন করেন, ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা। সভায় পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি বিজয় চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, পিসিপির কেন্দ্রীয় প্রতিনিধি সুমন্ত চাকমা।

অনুষ্ঠানে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ এর সভাপতি দীপন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক অমল কান্তি চাকমা,ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক বিজয় চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা, সহ-সভাপতি লবিয়ত চাকমা প্রমুখ।  

বক্তারা বলেন, পার্বত্য চ্ট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে শান্তি ফিরছেনা। ভূমি বেদখল,নির্যাতন,নিপীড়নসহ পাহাড়ের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের পথেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ে নিরপেক্ষ ভূমি কমিশন না থাকায় ভূমি সমস্যার সমাধান হচ্ছে বলে মন্তব্য করে পার্বত্য চট্টগ্রামের নানান সমস্যার কথা তুলে ধরেন এসময়। বক্তারা এসময় পিসিপি গঠনের ইতিহাস এবং প্রেক্ষাপট তুলে ধরেন।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন