আনোয়ারায় ভূমিসেবা মেলায় এসিল্যান্ডের গণশুনানি "স্বতঃস্ফুর্তভাবে সেবাপ্রার্থীদের অংশগ্রহণ"
উম্মুক্তভাবে সহজ,স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এর অংশ হিসেবে আনোয়ারায় ভূমিসেবা মেলায় এসিল্যান্ডের গণশুনানিতে সেবা প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ভূমিসেবা মেলা।
মঙ্গলবার (১৯ মে) সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এই ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এতে ৩দিন ব্যাপী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এই মেলা চলবে।
সকাল সাড়ে দশটায় আনোয়ারা উপজেলা ভূমি অফিস কার্যালয়ের আঙিনায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন। এসময় সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার সভাপতিত্বে একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কক্ষে আলোচনার সভার মধ্যদিয়ে শেষ হয়।
এরপরই দুপুর বারোটা থেকে বিকেলে চারটার পর্যন্ত কার্যালয়ের বাইয়ে গণশুনানির আয়োজন করেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। এতে বিপুল সেবা প্রার্থীরা স্বতঃস্ফুর্তভাবে শুনানিতে অংশগ্রহণ করেন। বিকেলে চারটা পর্যন্ত নামজারী, মিস মামলাসহ ১৫টির অধিক মামলা তিনি নিষ্পত্তি করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনদিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত গণশুনানিতে এসিল্যান্ড নামজারী মামলা বা মিছ মামলার বাদী-বিবাদীদের বক্তব্যে শুনে সাহেদুল ইসলাম, দিলোয়ারা বেগম, রিজল সিংহ, আইয়ূব খান, নাঈম উদ্দিন, শান্ত কুমার ধর, রতন কান্তি, টিটু কান্তি দাশ, আকতার হোসেন, আকতার হোসেন, মোহাম্মদ ইউনুস, মোরশেদ আলমসহ প্রায় ১৫টির অধিক ব্যক্তির মামলা নিষ্পত্তি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সেবাপ্রাথীদের সঙ্গে কথা বলেন।
অন্যদিকে কর্ণফুলী উপজেলা পরিষদে সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমি সেবা সপ্তাহে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র। সকালে ভূমি অফিস আঙিনায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন,এ উপজেলার মানুষদের দোরগোড়ায় সহজ,স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের এই ভূমি সেবা সপ্তাহ। সেবার প্রথমদিনে সেবাপ্রার্থীদের জন্য গণশুনানির আয়োজন করা হয়। এতে স্বতঃস্ফুর্তভাবে সেবাপ্রার্থীরা অংশগ্রহণ করেন। এটি করার উদ্দেশ্য হচ্ছে, যাতে প্রতারক বা দালালদের খপ্পরে পড়ে কোনো সেবা প্রার্থী হয়রানি শিকার না হয়।তিনি আরও বলেন, কোনো মাধ্যম বা দালাল না ধরে সরাসরি আমার কাছে এসে সেবা নিতে অনুরোধ করা হচ্ছে সকলকে।
এমএসএম / এমএসএম
বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক
গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি
লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালী
ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার
নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু
দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক
পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ
রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!