গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ চৌরাস্তা সংলগ্ন ধরপাড়া এলাকায় দেশের প্রথম ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দক্ষ জনবল তৈরি, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ইনস্টিটিউটটির ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। একই সঙ্গে তিনি ইনস্টিটিউট প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের সাতাইশ চৌরাস্তা সংলগ্ন ধরপাড়া মৌজায় প্রায় ৮ দশমিক ২০ একর জমির ওপর ইনস্টিটিউটটি নির্মিত হচ্ছে। প্রকল্পের প্রথম ধাপে একটি আধুনিক একাডেমিক ভবন এবং ৬ তলা বিশিষ্ট আবাসিক হোস্টেলের তৃতীয় তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।
সংশ্লিষ্টরা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় প্রশিক্ষিত জনবলের প্রয়োজনীয়তা বিবেচনায় এ ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ুর প্রভাব মূল্যায়ন, জরুরি সাড়া প্রদান ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের স্বেচ্ছাসেবকদের বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের একটি বিশেষায়িত গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে উঠলে দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং উপকূলীয় ও বন্যাপ্রবণ অঞ্চলসহ সারা দেশে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর অবদান রাখবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী
এম ইকবাল হোসেইন, মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।প্রকল্প সংশ্লিষ্টদের আশা, ইনস্টিটিউটটি চালু হলে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত রূপ দিতে সহায়ক ভূমিকা পালন করবে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার
খুলনা র্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা
মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩
মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ
সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ
আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন
জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু
লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে
নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন
দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার
Link Copied