ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে অভ্যান্তরীণ বোরো মৌসুমে সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০-৫-২০২৬ বিকাল ৫:২৪

রাজশাহীর গোদাগাড়ীতে চলতি বোরো মৌসুমে সরকারি অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টায় গোদাগাড়ী রেলবাজার খাদ্যগুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে গোদাগাড়ী উপজেলায় মোট ৯ হাজার ৫৮৩ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিদ্ধ চাল ৬ হাজার ২৬০ মেট্রিক টন, আতপ চাল ৬৭১ মেট্রিক টন, ধান ১ হাজার ৬৩০ মেট্রিক টন এবং গম ১ হাজার ২২ মেট্রিক টন সংগ্রহ করা হবে।

সরকার নির্ধারিত দামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোহাম্মদ আলী, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোদাগাড়ী এলএসডি) আসাদুজ্জামান,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আল-আমিন হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুদ শক্তিশালী করতে এ সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল

ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

‎ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা