ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে উদ্দীপনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২০-৫-২০২৬ বিকাল ৫:২৬

পিরোজপুরে উদ্দীপনের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে উদ্দীপন এম্পোয়ারিং চিলড্রেন অ্যান্ড ইয়ুথ ক্লাব প্রোজেক্ট এর আয়োজনে আলামকাঠি পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, হাত ধোয়া কর্মসূচি ও সামাজিক ব্যাধি প্রতিরোধমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, উদ্দীপন সামাজিক কর্মসূচির প্রোগ্রাম অফিসার অমিত বিশ্বাস, উদ্দীপন শিশু ও যুব ক্লাব পিরোজপুরের ক্লাব সহায়ক বিজলী হালদার এবং ক্লাব সদস্য সুমাইয়া আক্তার তন্নী।বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু লেখাপড়ায় ভালো হলেই হবে না, তাদের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক মূল্যবোধ সম্পর্কেও সচেতন হতে হবে। বর্তমান সমাজে মাদক, বাল্যবিবাহ ও নানা সামাজিক ব্যাধি তরুণদের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের সুন্দর ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নিয়মিত হাত ধোয়া ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অভ্যাস আমাদের সুস্থ জীবন নিশ্চিত করতে সহায়তা করবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার