ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

ধামইরহাটে জমকালো আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২০-৫-২০২৬ বিকাল ৫:২৭

নওগাঁর ধামইরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদ্বোধন করা হয়েছে। ২০ মে বেলা সাড়ে ১১ টায় ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে কেক কাটেন ইউএন ও প্রশান্ত চক্রবর্তী, ওসি মিন্টু রহমান ও ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শাহাদত হোসেন । এর আগে  জাতীয় পতাকা এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলন করা হয়। আলোচনা পর্বে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি ইউএনও প্রশান্ত চক্রবর্তী ও বিশেষ অতিথি ওসি মিন্টু রহমান। ইউএনও প্রশান্ত চক্রবর্তী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন। ধামইরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এলাকায় অগ্নিকাণ্ড- ক্ষয়ক্ষতি এবং উদ্ধার সম্পর্কে বর্ণনা করেন স্টেশন মাস্টার শাহাদত হোসেন। সবশেষে সকলের অংশগ্রহণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন