গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
গোপালগঞ্জে দরিদ্র নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৬০ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করেছে জেলা মৎস্য অধিদপ্তর। বুধবার (২০ মে) সকালে গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বাছুর বিতরণ করা হয়।
মৎস্য অধিদপ্তরাধীন “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)” এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে এই সহায়তা প্রদান করা হয়। এতে গোপালগঞ্জ সদর উপজেলার দরিদ্র নিবন্ধিত মৎস্যজীবীরা উপকারভোগী হিসেবে নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। তিনি বলেন, প্রকৃত জেলেদের মাঝে টেকসই সহায়তা পৌঁছে দিতে পারলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে সক্ষম হবেন। পাশাপাশি তিনি তাঁর প্রতিষ্ঠিত হাসপাতালে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের কথাও উল্লেখ করেন।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে প্রকল্প পরিচালক মোঃ খলিলুজ্জামান বলেন, মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে এ প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা বলেন, এই সহায়তার মাধ্যমে জেলেরা মাছ ধরার পাশাপাশি বিকল্প আয়ের একটি স্থায়ী উৎস গড়ে তুলতে পারবেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ নির্বাচিত উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে বকনা বাছুর তুলে দেন।
এমএসএম / এমএসএম
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও
Link Copied