কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
কুড়িগ্রামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও সকল উপজেলার ইউনিট কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আয়োজনে শহরের কলেজ মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।
এছাড়া এতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ভূরুঙ্গামারী উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: মজিবর রহমান, রাজারহাট উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোলায়মান প্রমুখ।
সভায় মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলার বিভিন্ন উপজেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত ও দাবি-দাওয়া তুলে ধরেন।
বক্তারা মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও তাদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক
গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি
লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালী
ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার
নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু
দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক
পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ
রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!