ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২০-৫-২০২৬ বিকাল ৫:৫৯
রংপুরের কাউনিয়া উপজেলার পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আহাম্মদ আলী (৫৮) আর নেই। মঙ্গলবার বিকেলে কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামের মৃত রুস্তম আলীর বড় ছেলে। দীর্ঘদিন ধরে তিনি কাপড় ও ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি ৫নং কাউনিয়া-বালাপাড়া বণিক সমবায় সমিতি লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল।
বুধবার সকালে নিজ বাড়ির উঠানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কাউনিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক মহলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
তার মৃত্যুতে ৫নং কাউনিয়া-বালাপাড়া বণিক সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায় ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে