ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২০-৫-২০২৬ বিকাল ৬:৪

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন ইলিয়াস শেখ ও তার ছেলে জুলহাস শেখ। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, উপজেলার আড়িয়ারা গ্রামের জামির মোল্যার ছেলে আকসাদুল মোল্যা, লায়েক মোল্যার ছেলে শান্ত মোল্যা, সাগর শেখের ছেলে আলমিছ শেখসহ আরও ৩/৪ জন দীর্ঘদিন ধরে স্কুলগামী মেয়েদের ইভটিজিং করত বলে অভিযোগ রয়েছে।
গত ১৪ মে দুপুর আনুমানিক ১টার দিকে একই গ্রামের ইলিয়াস শেখ ও তার ছেলে জুলহাস শেখ এ ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা রামদা, ছ্যানদা, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় ইলিয়াস শেখ ও জুলহাস শেখ গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় আহত ইলিয়াস শেখের ছেলে ইকরাম শেখ বাদী হয়ে গত ১৬ মে ৭ জনকে আসামি করে লোহাগড়া থানা-এ একটি মামলা দায়ের করেন।
অন্যদিকে, গ্রামের মৃত সোবহান শেখের ছেলে আশি বছর বয়সী খোকন শেখ, তার ছেলে সাগর শেখ, গ্রাম পুলিশ জামির মোল্যা ও লায়েক মোল্যাকে হয়রানিমূলকভাবে মামলায় আসামি করা হয়েছে বলে এলাকাবাসীর একটি অংশ অভিযোগ তুলেছে।
এ বিষয়ে লোহাগড়া থানার এসআই বিজন কুমার সরকার বলেন, ২০ মে আসামি খোকন শেখ, সাগর শেখ, জামির মোল্যা ও লায়েক মোল্যা আদালত থেকে জামিন পেয়েছেন বলে জেনেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা