ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২০-৫-২০২৬ বিকাল ৬:৫
রংপুরের তারাগঞ্জ উপজেলার ডাংগীর হাট স্কুল অ্যান্ড কলেজে রাতের আঁধারে বারবার সীমানা প্রাচীর ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।তবে এ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের দায়ী করার পরিবর্তে স্থানীয়দের একাংশ সরাসরি কলেজের অধ্যক্ষ মো: রফিকুল ইসলামের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। 
স্থানীয়দের দাবি,নিজের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আড়াল করতেই পরিকল্পিতভাবে এমন নাটক সাজানো হচ্ছে।
এলাকাবাসী জানান,সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর নির্মাণকাজ শুরু হয়।কিন্তু কাজ শুরুর পর থেকেই রহস্যজনকভাবে রাতের আঁধারে প্রাচীর ভেঙে ফেলা হচ্ছে।এতে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।
অধ্যক্ষ রফিকুল ইসলামের বিরুদ্ধে কলেজের অর্থ আত্মসাৎ,বিভিন্ন আর্থিক অনিয়ম ও স্বচ্ছতার অভাব নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে।এসব অভিযোগ ধামাচাপা দিতে এবং সহানুভূতি আদায়ের উদ্দেশ্যে তিনি পরিকল্পিতভাবে প্রাচীর ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছেন বলে দাবি করেন অনেকে।
একাধিক এলাকাবাসী বলেন-“যেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাহারার ব্যবস্থা থাকার কথা,সেখানে এ ধরনের ঘটনা ঘটলেও কাউকে শনাক্ত করা যাচ্ছে না।এতে পুরো বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।”
এদিকে কলেজের নৈশ প্রহরী মো:মোস্তাফিজুর রহমানের দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।তাদের দাবি, তিনি একজন ইউপি সদস্য এবং একই সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত থাকায় নিয়মিত বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন না।ফলে রাতে প্রতিষ্ঠানের নিরাপত্তা কার্যত অরক্ষিত অবস্থায় থাকে।
যদিও নৈশ প্রহরী মোস্তাফিজুর রহমান বলেন, “আমি রাতে দায়িত্ব পালন করতে এসে দেখি নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাঙচুর করা হয়েছে। পরে বিষয়টি অধ্যক্ষ মহোদয়কে জানাই।”
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।তারা দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ সম্পন্ন ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে।শিক্ষার্থীদের ভাষ্য, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হবে।
তবে অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন- প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে।কিছু দুর্বৃত্ত রাতের আঁধারে দেয়াল ভেঙে দিচ্ছে।বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
বারবার প্রাচীর ভাঙচুরের ঘটনায় একদিকে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে শিক্ষার পরিবেশও হুমকির মুখে পড়েছে।স্থানীয়দের দাবি,ঘটনার পেছনে যারাই জড়িত থাকুক না কেন,তাদের দ্রুত আইনের আওতায় এনে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে।

এমএসএম / এমএসএম

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি

লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালী

ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ

রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ