ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২০-৫-২০২৬ বিকাল ৬:৮
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপন, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ বিষয়ে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
 
জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া'র সভাপতিত্বে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের বিষয়ে উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার ইব্রাহিম হোসেন সুমন মোল্লা, এলজিইডি'র সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (চঃদাঃ) রিয়াদুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তর এর উপ-পরিচালক সালেকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসা: লায়লা নাসরীন জাহান, জয়পুরহাট সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি মাশরেকুল আলম সহ জেলার কর্মরত গণমাধ্যমকর্মী।
 
প্রেস  ব্রিফিং এ জানান, জয়পুরহাট জেলায় স্থানীয় জনের প্রতিনিধিদের মাধ্যমে সম্ভাব্য ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের তালিকা করার কাজ চলছে। ক্ষেতলার উপজেলার আলমপুর ইউনিয়নে ৫শ’৮৩ টি ফ্যামিলি কার্ডের জরিপ হয়েছে। তার মধ্যে কার্ড পেয়েছে ৩শ’ ৪৩ জন। তারা ২ হাজার ৫শত টাকা করে ভাতা পাচ্ছেন। 
 
এদিকে জেলায় প্রায় ২১ কিলোমিটার ৯টি খাল খনন শুরু হয়েছে। এছাড়া প্রতিবছর ১ কোটি বৃক্ষ রোপন কর্মসুচির আওতায় বৃক্ষ রোপনের জন্য চাহিদা পাঠানো হয়েছে। আর নারীর জন্য গাড়ি কর্মসুচিটি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি স্মার্ট কৃষক কার্ড বিবরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকরা সার, বীজ, কৃষিঋন, ডিজিটাল সেবা ও ভুর্তিকি পাবে। অন্যদিকে জেলায় ৫টি ব্যাংকের ৪ হাজার ১শ’২৬ জন কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকার প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকার কৃষি ঋন মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন