ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ২০-৫-২০২৬ বিকাল ৭:৫০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জাফরপুরে দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে “আবদুল মতিন ভূঁইয়া ফাউন্ডেশন”। ফাউন্ডেশনটির নিজস্ব অর্থায়নে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে বিনামূল্যে গবাদিপশু বিতরণ ও আত্মকর্মসংস্থান প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
 
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে ১০০টি পরিবারকে গরু ও ছাগল দেওয়া হবে। সুবিধাভোগীদের মধ্যে রয়েছেন শাহেদা বেগম (স্বামী: মৃত মোহাম্মদ হোসেন মিয়া), মোছাম্মৎ অনুরা বেগম (স্বামী: মৃত নুরুল ইসলাম), নুরুন্নাহার বেগম (স্বামী: মৃত নাছির মুন্সী), মাহমুদা (স্বামী: মৃত আবুল কাশেম) ও নুরজাহান বেগম (স্বামী: মৃত মোশারফ)সহ এক শত অসহায় পরিবার ।
 
ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, শুধু অনুদান প্রদান নয়, দীর্ঘমেয়াদে একটি পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ কারণে গবাদিপশু বিতরণের পাশাপাশি সুবিধাভোগীদের সঠিকভাবে পশু লালন-পালনে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রকল্পের আওতায় প্রত্যেক সুবিধাভোগীর কাছ থেকে লিখিত অঙ্গীকারনামাও নেওয়া হচ্ছে। সেখানে উল্লেখ রয়েছে, প্রাপ্ত গবাদিপশু বিক্রি করা যাবে না এবং যথাযথ পরিচর্যার মাধ্যমে তা লালন-পালন করতে হবে। অঙ্গীকার ভঙ্গ করলে ভবিষ্যতে ফাউন্ডেশন থেকে কোনো ধরনের সহায়তা পাওয়া যাবে না।
 
অনেক সময় বিভিন্ন সহায়তা কার্যক্রম দীর্ঘস্থায়ী সুফল বয়ে আনতে পারে না। তবে লিখিত অঙ্গীকার ও নিয়মিত তদারকির মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন হলে দরিদ্র পরিবারগুলো প্রকৃত অর্থেই স্বাবলম্বী হয়ে উঠতে পারবে।
 
ফাউন্ডেশনের দায়িত্বশীল প্রতিনিধি মাওলানা সানাউল্লাহ জানান, “আমাদের উদ্দেশ্য সাময়িক সহায়তা দেওয়া নয়, বরং একটি পরিবারকে স্থায়ীভাবে নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করা। আমরা আশা করছি, এই প্রকল্প নবীনগর এলাকায় দারিদ্র্য বিমোচনে ইতিবাচক ভূমিকা রাখবে।”
 
তিনি আরও জানান, সুবিধাভোগীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র ও ছবিসহ নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ