বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে শ্রমিকদের কর্মবিরতি
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে গত দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত কেয়া নীট কম্পোজিট লিঃ কারখানার শ্রমিকরা এ কর্মবিরতি শুরু করেন।
পুলিশ ও শ্রমিকরা জানান,কেয়া নীট কম্পোজিট লিঃ কারখানায় গত দুই মাসের বকেয়া বেতনের দাবিতে
গেল রোববার সন্ধ্যা থেকে কর্মবিরতি শুরু করে। পরে কারখানা কর্তৃপক্ষ ২০ মে বেতনের দেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ না
করলে কাজে যোগ দিবেননা বলে জানায়। আজ সকাল থেকে সুয়িং সেকশনের শ্রমিকরাও কর্মবিরতি শুরু করে। এর আগে ডাইং নীটিং সেকশনের শ্রমিকরা ১৭ মে সন্ধ্যা থেকে কাজ বন্ধ করে ভিতরে অবস্থান করে।
নাম প্রকাশ না করার শর্তে এক ডাইং অপারেটর বলেন, আমাদের গত দুই মাসের বেতন এবং চলতি
মাসের বেতন পাবো। কয়েকদিন পরে কোরবানি ঈদ।
সবাই যখন ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত আমরা বেতনের জন্য আন্দোলন করি। ওই শ্রমিক আরও বলেন,বেতন না দেওয়া পর্যন্ত কাজ করবনা।
একাধিক সূত্রে জানাযায় কেয়া নীট কম্পোজিট লিঃ
কারখানার স্টাফদের বেতনও ঠিক মতো পরিশোধ করছেনা কর্তৃপক্ষ। তারা বলেন,দীর্ঘ ১৫ থেকে ২০ মাসের বকেয়া বেতন পাবেন। কেয়া নীট কম্পোজিট লিঃ কারখানার স্টাফরা অত্যান্ত মানবেতর জীবনযাপন করছে বলে জানান তারা।
এ বিষয়ে জানতে কেয়া নীট কম্পোজিট লিঃ কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা সাবিনা
ইয়াসমিনের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি
সাংবাদিক পরিচয় দিলে কথা না বলে ফোন কেটেদেন।
এছাড়াও বিসিক শিল্প নগরীতে অবস্থিত তমিজউদদীন টেক্সটাইল মিলস্ পিএলসির শ্রমিকরা
বাৎসরিক ছুটির টাকা, ইনক্রিমেন্ট ও মে মাসের অর্ধেক বেতন ঈদের আগে পরিশোধের দাবিতে কাজ বন্ধ করে মুল ফটকের সামনে অবস্থান করছে।
বিপ্লব নামের রিং অপারেটর বলেন,আমরা অসুস্থ হলে ছুটিও দেয়না কর্তৃপক্ষ। কোন নিয়মে আছে অসুস্থ হলে ছুটি দেওয়া যাবেনা।
তমিজউদদীন টেক্সটাইল মিলস্ পিএলসি কারখানা
কর্তৃপক্ষ ২৪ মে পবিত্র ঈদুল আজহার বোনাস এবং
বিটিএমএ কর্তৃক ঘোষিত প্রঞাপন অনুযায়ী মে মাসের বেতন দেওয়া হবে মর্মে কারখানার মূল ফটকে নোটিশ সাটিয়েদেন।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইফতেখার হোসেন বলেন, কেয়া নীট কম্পোজিট লিঃ বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা এমন একটি ম্যাসেজ পেয়েছি। তিনি বলেন,শিল্প পুলিশ ও
কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছেন।
এছাড়াও বিসিক শিল্প নগরীতে অবস্থিত তমিজউদদীন টেক্সটাইল মিলস্ এর শ্রমিকরা বাৎসরিক ছুটির টাকা, ইনক্রিমেন্ট ও মে মাসের অর্ধেক বেতন ঈদের আগে পরিশোধের দাবিতে মুল
ফটকের সামনে অবস্থান করছে।
এমএসএম / এমএসএম
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক