ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বিদ্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান নিয়ে উদ্বেগ,হাইকোর্টে রিটের পর হুমকির অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২১-৫-২০২৬ দুপুর ১২:২৪
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলী নগর এলাকায় অবস্থিত আলী নগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দীর্ঘদিন অবস্থানের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে মহামান্য হাইকোর্টে রিট দায়েরের পর সংশ্লিষ্টদের পক্ষ থেকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক রেনু আক্তার।
 
মঙ্গলবার (২০ মে) চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে দেওয়া এক লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, গত ৯ মার্চ ২০২৬ থেকে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আলী নগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে অবস্থান করছেন। 
এতে বিদ্যালয়ে পানি ও বিদ্যুতের সংকটসহ নানা সমস্যার সৃষ্টি হয়েছে।
 
অভিযোগে বলা হয়, স্কুল মাঠ ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টয়লেট ব্যবহারের কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এবং শিক্ষার্থীদের স্বাভাবিক পড়ালেখার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বাহিনীর সদস্যদের আচরণেও শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করা হয়।
 
এ পরিস্থিতিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়, যার নম্বর ৬২৮৭/২৬। রিটটি দায়েরের পর থেকেই বিদ্যালয়ে অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে খুঁজছেন এবং স্থানীয়দের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন রেনু আক্তার।
 
আবেদনে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, স্থানীয়দের ভাষ্যমতে রিট দায়েরের ঘটনায় তাকে গুম কিংবা প্রাণনাশের শিকার হতে হতে পারে।
 
এ ঘটনায় তিনি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
 
আবেদনের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, র‍্যাব সদর দপ্তর, পুলিশ হেডকোয়ার্টার, বিভাগীয় কমিশনার, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, পুলিশ সুপার চট্টগ্রাম ও সীতাকুণ্ড মডেল থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত