ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে স্মার্ট ভূমি প্রশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২১-৫-২০২৬ দুপুর ১২:২৬

গোপালগঞ্জে “স্মার্ট ভূমি প্রশাসন: টেকসই উন্নয়ন, আইনি সুশাসন ও জনবান্ধব জনপ্রশাসনের নতুন রূপরেখা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের স্বচ্ছতা সম্মেলন কক্ষে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ”।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন শরিফ। তিনি বলেন, মানুষের জীবন, সমাজ ও রাষ্ট্রব্যবস্থার সঙ্গে ভূমির সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ভূমি প্রশাসন এখন আর কেবল রাজস্ব আদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি নাগরিক সেবা, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, ভূমি ব্যবস্থাপনার ইতিহাস বহু প্রাচীন। শেরশাহ শুরি ও মুঘল আমলে বৈজ্ঞানিক জরিপ ও কর ব্যবস্থার সূচনা হলেও ব্রিটিশ শাসনামলে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত কৃষকদের অধিকার ক্ষুণ্ন করেছিল। এর ফলে জমিদারি প্রথার মাধ্যমে কৃষক সমাজ দীর্ঘদিন শোষণ ও বৈষম্যের শিকার হয়।

মূল প্রবন্ধে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ভূমি প্রশাসনকে ডিজিটাল ও জনবান্ধব করতে অনলাইনে নামজারি, খতিয়ান উত্তোলন ও ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা চালু করা হয়েছে। এতে জনগণের ভোগান্তি কমেছে এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে।

সেমিনারে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রূলী বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ও আধুনিক ভূমি প্রশাসন গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি সাধারণ মানুষের জন্য ভূমি সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে স্মার্ট ভূমি ব্যবস্থাপনার কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এমএসএম / এমএসএম

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা