ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বাকেরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২১-৫-২০২৬ দুপুর ১২:২৭

বাকেরগঞ্জ উপজেলার বরিশাল-পটুয়াখালী মহাসড়কের সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে গড়ে ওঠা বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। ঈদের আগে উপজেলার প্রবেশদ্বার দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।  

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাসস্ট্যান্ডের সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানকালে সড়কের পাশে বাঁশ ও কাঠ দিয়ে দখল করা টিনসেড দোকান ভেঙ্গে ফেলা হয়। উপজেলা প্রশাসন ও বাকেরগঞ্জ থানার সমন্বয়ে পরিচালিত এই অভিযানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম মুরুব্বী নামের এক পথচারী জানান, বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার প্রবেশদ্বার সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে অবৈধ স্থাপনাগুলোর কারণে জনসাধারণ ও যানবাহনের চলাচলে অনেক সমস্যা হতো। এ অবৈধ স্থাপনা উচ্ছাদের কারণে সড়কটি প্রশস্ত হয়েছে। ঈদমুখী সাধারণ মানুষ সড়ক দিয়ে এখন নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার জানান, সরকারি জায়গা দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নিরাপদ চলাচল স্বাভাবিক রাখতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা আগামীতেও চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ