ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাইয়ে বিহারীপুর বাইপাস টু রেলিব্রাদার্স তিনমাথা মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২১-৫-২০২৬ দুপুর ১২:৩২

নওগাঁর আত্রাই উপজেলার নদী তীরে গড়ে ওঠা ঐতিহ্যবাহী সাব-রেজিস্ট্রার অফিসকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই অঞ্চলের প্রথম ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু দীর্ঘদিনের চরম অবহেলা আর সংস্কারের অভাবে

আজ ধ্বংসের মুখে এই প্রাচীনতম বাণিজ্যিক এলাকাটি। বিশেষ করে, জাতআমরুল রেলিব্রাদার্স তিনমাথা মোড় হতে বিহারীপুর তিনমাথা মোড় পর্যন্ত আত্রাইয়ের প্রাচীনতম প্রধান সড়কটি দীর্ঘ সময় ধরে সংস্কার না করায় বর্তমানে খানাখন্দে ভরে মরণফাঁদে পরিণত হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে এই রাস্তায় প্রথম ইট সোলিং (এইচবিবি) এবং পরবর্তীতে কার্পেটিং ও পাকা করা হয়েছিল। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিনিয়ত স্কুল-কলেজ ও স্থানীয় দাখিল মাদ্রাসার শত শত শিক্ষার্থী যাতায়াত করে। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা-পানিতে একাকার হয়ে যায়, ফলে চরম কষ্ট ভোগ করতে হয় শিক্ষার্থীদের।

​এছাড়া দূর-দূরান্ত থেকে সাব-রেজিস্ট্রার অফিসে জমি রেজিস্ট্রি করতে আসা শত শত মানুষ প্রতিদিন এখানে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সড়কটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ায় কোনো যানবাহন এই পথে আসতে চায় না। ফলে ক্রেতার অভাবে এখানকার প্রাচীন ব্যবসা কেন্দ্রের দোকানপাটগুলো আজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

​বিয়াম ল্যাবরেটরি স্কুলের ছাত্র মো. রবিউল আওয়াল জানায়, রাস্তা খারাপ হওয়ার কারণে প্রতিদিন স্কুলে যেতে তাদের প্রচণ্ড কষ্ট হয়। স্থানীয় ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম সাফি ও মোঃ শামীম হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না হওয়ায় একটু বৃষ্টিতেই কাদা ও জলাবদ্ধতা তৈরি হয়। ভাঙাচোরা রাস্তার কারণে এলাকায় কোনো গাড়ি আসতে চায় না, যার ফলে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে।

​আত্রাই ব্যবসায়ী বণিক সমিতির সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন, এই রাস্তার দুই পাশেই আত্রাইয়ের প্রধান ব্যবসায়ী কেন্দ্র গড়ে উঠেছিল। রাস্তার এমন বেহাল দশার কারণে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় সংসদ সদস্যের কাছে আমাদের আকুল আবেদন, তিনি যেন দ্রুত এই রাস্তাটি সংস্কারের জন্য জোর পদক্ষেপ নেন।

​এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্থানীয় জনগণের চলাচল এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, বিষয়টি আমাদের নজরে এসেছে। জনস্বার্থে সড়কটির বর্তমান অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে। 

৫১, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপি'র সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু বলেন, আত্রাই নদী তীরে গড়ে ওঠা এটি একটি ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় সড়কটির আইনি ও টেকনিক্যাল রেকর্ডে কিছু জটিলতা তৈরি হয়েছে, যার কারণে সংস্কার কাজ থমকে ছিল। জনস্বার্থে এই সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে আত্রাই উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নিতিশ কুমার বলেন, রাস্তাটি সরকারি সংস্কার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। জনভোগান্তি দূর করতে এবং ব্যবসা-বাণিজ্যের গতি ফেরাতে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাটির প্রাক্কলন তৈরি করে টেকসই সংস্কার কাজ শুরু করার জন্য পদক্ষেপ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক