বিভিন্ন ক্লিনিক মডেল মাদ্রাসার মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ বাকেরগঞ্জবাসী
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার কারণে বেপরোয়াভাবে যত্রতত্র মাইক বাজানো হচ্ছে।
এলাকাবাসী জানান, প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক বাজিয়ে বিভিন্ন ডায়াগনস্টিকগুলো ডাক্তারের সন্ধান, নূরানী মাদ্রাসা ,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মসূচি, গরু-ছাগল বিভিন্ন পণ্যের প্রচারণা চালানো হয়। এতে সড়কের পাশে থাকা শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, হাসপাতাল, অফিস-আদালত, ব্যাংক-বীমার দাপ্তরিক কাজে ব্যাঘাত হচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, শব্দদূষণে শরীরের প্রথম আক্রান্ত হয় কান এবং শ্রবণশক্তি। যারা সব সময় শব্দের মধ্যে থাকেন, তারা ধীরে ধীরে শ্রবণশক্তি হারাতে পারেন। শব্দদূষণের কারণে শিশু মানসিকভাবে প্রতিবন্ধী পর্যন্ত হতে পারে। অতিরিক্ত শব্দে স্ট্রোক, হার্ট অ্যাটাক, মানসিক অসুখের ঝুঁকি বাড়ায়। এছাড়া মানসিক ক্লান্তি, উচ্চ রক্তচাপ, স্নায়ুবিক সমস্যা, অমনোযোগিতা সৃষ্টি এবং স্মৃতিশক্তি হ্রাস করে।
বাকেরগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, সকাল থেকেই মাইকে নানা প্রচারণা চালানো হয়। উচ্চ শব্দে কান ঝালাপালা। সেই সঙ্গে গাড়ির হর্নের শব্দ তো আছেই। আমরা শব্দদূষণের যন্ত্রণা থেকে মুক্তি চাই।
বাকেরগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, কিন্তু, দিন-রাত সমানতালে মাইক বাজানো হচ্ছে। উচ্চ শব্দে পড়ায় মনোযোগ দেওয়া যায় না।
বাকেরগঞ্জে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ‘‘উচ্চ শব্দে মাইক বাজানোর ফলে ক্লাসে শিক্ষক-শিক্ষার্থীরা মনোযোগ হারিয়ে ফেলে। এ কারণে পাঠদান ব্যাহত হয়।’’
আইনজীবীরা জানিয়েছেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ক্ষমতাবলে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ এবং বিধিমালায় ‘নীরব’ ‘আবাসিক’, ‘মিশ্র’, ‘বাণিজ্যিক’ ও ‘শিল্প’ পাঁচটি এলাকা চিহ্নিত করে শব্দের মানমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বিধিমালার আওতায় নীরব এলাকায় দিনে (ভোর ৬টা থেকে রাত ৯টা) ৫০ ডেসিবল ও রাতে (রাত ৯টা থেকে ভোর ৬টা) ৪০ ডেসিবলের বেশি আওয়াজ করা যাবে না। একইভাবে আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবল, মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবল, বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ ডেসিবল এবং শিল্প এলাকায় দিনে ৭৫ ও রাতে ৭০ ডেসিবল শব্দের মানমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অথচ কর্তৃপক্ষ দেখভাল না করার কারণে যত্রতত্র মাইক বাজানো হচ্ছে।
মাইক ব্যবসায়ীরা জানান, ক্রেতা ও শ্রতাদেরকে আকৃষ্ট করতেই উচ্চ শব্দে মাইক বাজানো হয়। মাইক বাজাতে প্রশাসনের অনুমতি নেন কি না এমন প্রশ্নে তারা পাল্টা প্রশ্ন ছুঁড়েন, মাইক বাজাতে অনুমতি নেওয়া লাগে?
এ বিষয়ে জানতে পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হবে উচ্চস্বরে মাইক বাজানো যাবে না শব্দদূষণে পরিবেশ ও মানসিক সমস্যা হয় আমাদের আইনের যে ধারা রয়েছে সেই ধারায় জরিমানা করা হবে।
উচ্চ শব্দে মাইক ব্যবহার বন্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? জানতে চাইলে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিন্টন চন্দ্র পাল জানান শব্দদূষণে মানুষের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয় তাই আমরা এই বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে অভিযোগের আধা ঘণ্টার মধ্যেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল পুলিশ
পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস পালিত
ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে সনদপত্র বিতরণ
মিনিট্রাক ভর্তি মাদ্রাসার বইসহ চালক আটক, সুপার পলাতক
খুলনায় নদী খননের মাটিতে চাপা পড়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর
ক্ষেতলালে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
নড়াইলে বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন
মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে
জেলা প্রশাসকের উদ্যোগে ঝিনাইগাতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের চলাচলের রাস্তার সমস্যার সমাধান
হাতিয়ায় পূবালী ব্যাংক পিএলসির তিনদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন
৫ বছরে ২৫কোটি 'বৃক্ষ রোপণ কর্মসূচির' প্রকল্প ভেস্তে যেতে পারে , বান্দরবান বন বিভাগের জলিলনামাতেই
সিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার