ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূঞাপুর-ঢাকা রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু, যাত্রীদের মাঝে স্বস্তি


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৫-২০২৬ দুপুর ১২:৪৬

দীর্ঘদিনের অনিয়ম, চরম যাত্রী হয়রানি ও নিম্নমানের সেবার চিরতরে অবসান ঘটাতে অবশেষে টাঙ্গাইলের ভূঞাপুর-ঢাকা রুটে চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস।

​আজ বৃহস্পতিবার (২১ মে) থেকে আনুষ্ঠানিকভাবে এই রুটে সরকারি বিআরটিসি বাস চলাচল শুরু হচ্ছে। রাষ্ট্রীয় এই পরিবহন সেবা চালুর চূড়ান্ত সিদ্ধান্তে ভূঞাপুর ও আশপাশের এলাকার নিয়মিত ঢাকায় যাতায়াতকারী হাজারো যাত্রীর মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পরিচালিত এই এসি বাসটি নিয়মিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টাঙ্গাইলের ভূঞাপুর রুটে যাতায়াত করবে। ​নতুন এই সার্ভিসের উদ্বোধন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর কল্যাণপুর বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে আগামীকাল শুক্রবার (২২ মে) উপজেলার নলীন বাজার থেকে বেলা ১০টায় আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন করবেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি আব্দুস সালাম পিন্টু।

স্থানীয় ভুক্তভোগী যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই রুটে চলাচলকারী বেসরকারি বাসগুলোর সিন্ডিকেট ও একচেটিয়া ব্যবসার কারণে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছিল। ভূঞাপুর-ঢাকা রুটে চলাচলকারী অধিকাংশ বাসে সময়ক্ষেপণ, মাঝপথে বাস পরিবর্তন, অতিরিক্ত যাত্রী বহন এবং স্টাফদের অসদাচরণ নিত্যদিনের ঘটনা। এর ফলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নিয়মিত অফিসগামী, শিক্ষার্থী ও নারী যাত্রীরা। অনেকেই এই চরম ভোগান্তি এড়াতে বাধ্য হয়ে বাড়তি কষ্ট ও টাকা খরচ করে এলেঙ্গা গিয়ে দূরপাল্লার বাসে যাতায়াত করেন। উন্নত ও আধুনিক সেবার দাবি দীর্ঘদিনের হলেও এতদিনে তা আলোর মুখ দেখেনি।
​এমন দমবন্ধ বাস্তবতায় বিআরটিসির এসি বাস সার্ভিস চালুর খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ যাত্রীরা। তাদের প্রত্যাশা—নির্ধারিত সময়সূচি মেনে নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করা গেলে দীর্ঘদিনের এই ভোগান্তির স্থায়ী অবসান ঘটবে এবং ভূঞাপুরের গণপরিবহনে ফিরবে ইতিবাচক শৃঙ্খলা।

নিয়মিত ঢাকায় চলাচলকারী যাত্রীরা জানান, ভূঞাপুর থেকেই প্রথমবারের মতো সরাসরি বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হওয়ায় আমরা সত্যিই অনেক খুশি। বিআরটিসি সার্ভিস চালু হলে মানুষের দীর্ঘদিনের যাতায়াতের কষ্ট ও ভোগান্তি অনেকটা কমে আসবে। আর এরই মধ্যে দিয়ে ভূঞাপুরের মানুষের দীর্ঘদিনের চাওয়া পূরণ হওয়ায় আমরা সত্যিই অনেক আনন্দিত ও কৃতজ্ঞ। আশা করি এই সুন্দর উদ্যোগ ভূঞাপুর থেকে ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

এ বিষয়ে সুজনের উপজেলা শাখার সভাপতি মির্জা মহিউদ্দিন বলেন, “ভূঞাপুরে অনেক বাস রয়েছে। তবে তারা নির্ধারিত সময়ে ছাড়ে না, আবার নির্ধারিত সময়ে গন্তব্যেও পৌঁছায় না। গন্তব্যে পৌঁছানোর আগেই তারা বিভিন্ন অজুহাতে নামিয়ে দেয়। একাধিকবার আমার সঙ্গে এমনটা হয়েছে। বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়ায় আশা করি দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। প্রত্যাশা রাখি, এই সেবাটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অব্যাহত রাখবে।”

এ ব্যাপারে ভূঞাপুর টু ঢাকা সার্ভিসটির তত্ত্বাবধায়ক ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রুবেল তালুকদার জানান, নিরবচ্ছিন্ন সেবা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করা হবে। এছাড়াও যাত্রীরা টিকিট বুকিং জন্য ০১৬১৬-৩৭৭৩৬৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন