ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে আলোচনায় পটিয়ার জিয়াউল হক


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৫-২০২৬ দুপুর ১২:৫০

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন পটিয়া থানার ওসি জিয়াউল হক। মঙ্গলবার অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এর হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি। 

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি জিয়াউল হক বলেন,
“চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গৌরব ও অনুপ্রেরণার বিষয়। এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি আমাদের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার ফল।”

তিনি আরও বলেন, “এই সম্মাননা অর্জনে দিকনির্দেশনা, সহযোগিতা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য সম্মানিত পুলিশ সুপার মহোদয়সহ সকল সিনিয়র কর্মকর্তার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। একই সঙ্গে পটিয়া থানার সকল অফিসার ও ফোর্সের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও টিমওয়ার্কের জন্য ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।”

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আরও আন্তরিকতা, সততা ও কর্মনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে এই অর্জন অনুপ্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য, বিভিন্ন থানায় দায়িত্ব পালন শেষে ২০২৫ সালের ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পটিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন জিয়াউল হক।

এমএসএম / এমএসএম

মান্দায় আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক

পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আশুগঞ্জে শিশু মাহিদা ধর্ষণ ও হত্যা: অভিযুক্ত জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

ঈশ্বরদীতে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ

আত্রাইয়ে ঐতিহ্যবাহী আহসানগঞ্জকে আধুনিক মডেল স্টেশন করা ও ট্রেনের স্টপেজের দাবিতে আলোচনা সভা

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি