ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২১-৫-২০২৬ দুপুর ১:১

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”– এই স্লোগান নিয়ে ২০ মে বুধবার সকালে মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী এই সপ্তাহ উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে স্টেশন চত্বরেসজাতীয় পতাকা উত্তোলন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।
ফায়ার ফাইটার খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, স্টাইল স্মিথ সান অ্যাপারেলস লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ আমানউল্লাহ, জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ ও কমফোর্ট প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক রায়হান বিশ্বাস।
সভাপতির বক্তব্যে স্টেশন অফিসার মোঃ শামসুর রহমান জানান, তিন দিনব্যাপী এই সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় করে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস আঙ্গিনা ও ভবন রঙিন পতাকা ও ব্যানার দিয়ে সজ্জিত করা হয়েছে। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য অধিদপ্তরের সহযোগিতায় গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে স্লোগান প্রচার ও লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি স্কুল-কলেজ, হাট-বাজার, শিল্প প্রতিষ্ঠান, বিপণিবিতান ও শপিংমলের মতো জনবহুল স্থানে গণসংযোগ ও অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করা হবে। সমাপনী দিনে স্টেশন পর্যায়ে গাড়ি-পাম্প, অগ্নি নির্বাপক ও উদ্ধার সরঞ্জামাদির প্রদর্শনী ও বিতরণ করা হবে এবং বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হবে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড