রায়গঞ্জে গভীর রাতে বকনা গরু চুরি, আতঙ্কে খামারিরা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ধামাইনগর এলাকায় গোয়ালঘরের তিনটি তালা ভেঙে একটি বকনা গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা জানতে পারেন ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত কৃষক বিপ্লব (৩৫) জানান, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে বকনাটি বেঁধে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তিনটি তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে গিয়ে বকনাটি না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন।
তিনি আরও জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীরা বকনাটির দাম ১ লাখ ২৮ হাজার টাকা নির্ধারণ করেছিলেন। বকনাটি চুরি হয়ে যাওয়ায় তিনি আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছেন।
বিপ্লব ধামাইনগর এলাকার মৃত কিয়াম আলীর ছেলে। স্থানীয় লোকজন জানান, এলাকায় সম্প্রতি গবাদিপশু চুরির ঘটনা বেড়েছে। তাঁরা চোর চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied