ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কালিয়ায় চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২১-৫-২০২৬ দুপুর ৪:১৯

নড়াইলের কালিয়া উপজেলায় কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ মে (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে চামড়া ছাড়ানোর পর সঠিকভাবে লবণ ব্যবহার করে সংরক্ষণ, গুণগত মান বজায় রাখা ও বাজারজাতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রশিক্ষক বিসিক নড়াইলের উপ-ব্যবস্থাপক মোঃ সোলায়মান হোসেন।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন বলেন, কোরবানির পশু জবাইয়ের সময় সঠিক নিয়ম অনুসরণ না করলে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি চামড়ার মানও নষ্ট হয়। 

অনুষ্ঠানে কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, চামড়া ব্যবসায়ী, মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিসহ  আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা