মানিকগঞ্জে গরুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৬
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে গরুবাহী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ছয়জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় রহমান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, একটি গরুবাহী ট্রাক আটটি গরু নিয়ে ঝিনাইদহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকে চালক ছাড়াও আরো কয়েকজন যাত্রী ছিলেন। একই সময় আরিচাগামী একটি মোটরসাইকেলে তিনজন আরোহী যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ভাটবাউর এলাকায় পৌঁছালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই মারা যায়। এসময় মোটরসাইকেলে থাকা অপর দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় গরুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে ট্রাকচালকসহ ট্রাকে থাকা আরও চারজন আহত হয়েছে। তবে ট্রাকে থাকা গরুগুলোর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
Link Copied