ঢাকা ডিবি পুলিশের অভিযানে ৯ জন আসামী গ্রেফতার
ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ৯ জন আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। বিশেষ অভিযানে ৪৫০ (চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০(ছয়শত) পুড়িয়া হেরোইনসহ মোট ৫ জন মাদক ব্যবসায়ী এবং ৪ জন ছিনতাইকারী দলের সদস্যসহ মোট ৯ (নয়) জন আসামী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিন এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ২০/০৫/২০২৬ খ্রি. তারিখ ১৫:৪০ ঘটিকা সাভার থানাধীন বেদেপল্লী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আবুল কাশেম সূর্জা (৪২), পিতা-মৃত আব্দুল মান্নান, মাতা-মৃত চাঁন বদন, সাং-কাঞ্চনপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ২০/০৫/২০২৬ খ্রি. তারিখ ১৭:১০ ঘটিকায় সাভার মডেল থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ ইব্রাহিম গাজী (৩০), পিতা-মোঃ শহিদ গাজী, মাতা-সুফিয়া বেগম, সাং-রাজাশন আমতলা, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৫০০ (পাঁচশত)পুড়িয়া হেরোইনসহ (মূল্য অনুমান ১৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ২০/০৫/২০২৬ খ্রি. তারিখ ১৮:২০ ঘটিকা আশুলিয়া থানাধীন পানধোয়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ রায়হান মিয়া (২৮), পিতা-আঃ খালেক, মাতা-লাভলী আক্তার, সাং-সুঙ্গর, থানা-ধামরাই, জেলা-ঢাকা, ৪। নূর জাহান (৪০), স্বামী-হাসিবুজ্জামান, সাং-পানধোয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়কে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (মূল্য অনুমান ১০৫,০০০/- (এক লক্ষ পাঁচ হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ২০/০৫/২০২৬ খ্রি. তারিখ ২০:২৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন জিরানী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৫। মোঃ রুহুল আমিন (৩৫), পিতা-মৃত শাহজাহান মিয়া, মাতা-মোসাঃ আঙ্গুরা বেগম, সাং-আরাজি গঙ্গারামপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, এ/পি সাং-জিরানিবাজার মুসলিম গেইট (মাসুদ করিমের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ১০০ (একশত)পুড়িয়া হেরোইনসহ (মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ২০/০৫/২০২৬ খ্রি. তারিখ ২০:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন মজিদপুর এলাকা হইতে পেশাদার ছিনতাইকারী দলের সদস্য ৬। মোঃ সুজন হোসেন (৩০), পিতা- মৃত আঃ রশিদ, মাতা-রিনা আক্তার, সাং-মজিদপুর রাজার বাড়ি পশ্চিমপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ২০/০৫/২০২৬ খ্রি. তারিখ ২২:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিন হেমায়েতপুর এলাকা হইতে ভুয়া ডিবি পরিচয়ে পেশাদার ছিনতাইকারী দলের সদস্য ৭। মোঃ কোরবান আলী (৩২), পিতা-মোঃ আফসার আলী মন্ডল, মাতা-মোছাঃ তারা বানু, সাং-যাদবপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর, এ/পি সাং-হেমায়েতপুর জয়নাবাড়ি ঈদগা মাঠের সাথে (হুজুরের বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৮। মোঃ মেহেদী হাসান মিলন (৩৩), পিতা-মোঃ আঃ হাসান, মাতা-মেমোলি বেগম, সাং-বুরুকডালাই, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর, এ/পি সাং-হেমায়েতপুর নতুন পাড়া মসজিদের পার্শ্বে, থানা-সাভার মডেল জেলা-ঢাকা ৯। মোঃ কামরুজ্জামান হিরা (৩৩), পিতা-মোঃ ইউসুফ আলী, মাতা-মোছাঃ কহিনুর বেগম, সাং-বোকাবুনিয়া বাজার গিলাবাদ, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-হেমায়েতপুর যাদুরচর (ওসমানের বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকা গ্রেফতার করেন ।
উল্লেখ্য যে, বর্ণিত ২ নং আসামীর বিরুদ্ধে ১ টি মাদক মামলা, ৪ নং আসামীর বিরুদ্ধে ১ টি মাদক মামলা এবং ৬ নং আসামীর বিরুদ্ধে ছিনতাই,ডাকাতি, মাদকসহ মোট ৭ টি মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য মামলায় গ্রেফতার দেখানো পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ