শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে লোহাগড়া প্রি-ক্যাডেট স্কুলের সামনে মানববন্ধন
রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিশু শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড ও বিচার দাবির নানা স্লোগান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য সালেহা রহমান, সাংবাদিক শেখ মিলটন, লোহাগড়া প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মো. ফরিদ শেখ, সহকারী শিক্ষিকা জোবাইদা খানম, জোসনা খানম ও ঝুমুর দাসসহ অনেকে।
বক্তারা বলেন, শিশু রামিসার ওপর পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান।
বক্তারা আরও বলেন, একজন কন্যা সন্তান তার পরিবারের কাছে পৃথিবীর সবচেয়ে আদরের। এমন নৃশংস ঘটনা যেন আর কোনো পরিবারে না ঘটে, সে জন্য অপরাধীদের এমন শাস্তি দিতে হবে যা দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা শিশু নির্যাতন, নারী সহিংসতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা