ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাজস্থলীতে পবিত্র ঈদুল আযাহ উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ২১-৫-২০২৬ দুপুর ৪:৩৬

পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নে ভিজিএফের চাল ৩ হাজার ৭৯৩টি অসহায়-দুস্থ পরিবার মাঝে বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২১ মে ) সকাল সাড়ে ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল হেরা মাসুম  ।তিনি জানান,মুসলমানদের পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে বরাদ্দকৃত ৩৭৯৩টি কার্ড ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যা হারে বিভাজন করে তালিকা পাওয়ার পর ইউপি চেয়ারম্যানদেরকে পত্র প্রজ্ঞাপন  প্রদানের মাধ্যমে চাল গুলো বিতরণের নির্দেশ প্রদান করা হয়।

এরই প্রেক্ষিতে ০৩টি ইউনিয়নের এর মধ্যে ঘিলাছড়ি ইউনিয়নে ১হাজার ১শটি, গাইন্দ্যা ইউনিয়নে ১২০০ টি ও বাঙালহালিয়া ইউনিয়নে ১৪৯৩ পরিবার ভিজিএফের বিশেষ এই খাদ্যশস্য নিয়োগকৃত ট্যাক অফিসারের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে। ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতি দরিদ্র ব্যক্তি বা পরিবারকে ট্যাক অফিসারের উপস্থিতি এ সহায়তা প্রদান করা হচ্ছে । তারমধ্যে কার্ড-প্রতি পরিবারের  ১০ কেজি চাল।

এ ব্যাপারে রাজস্থলী উপজেলা  প্রকল্প বাস্তবায়ন অফিসার আল হেরা  মাসুম জানান, উপকারভোগীদের তালিকা এমনভাবে প্রণয়ন করাুড হয়েছে যাতে কোনো অবস্থাতেই একই পরিবারের একাধিক ব্যক্তি ভিজিএফ কার্ড বরাদ্দ না পায়।বিতরণ কালে উপস্থিত ছিলেন ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,  উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক  রফিক আহম্মদ,মেম্বার উদয় তঞ্চঙ্গ্যা, রোজি মালা, ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, সজিব খিয়াং, জয়নাল আবেদীন, অজয় ত্রিপুরা, অঙ্গমালা তঞ্চঙ্গ্যা প্রমুখ।

এমএসএম / এমএসএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ

রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ

বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল

বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ