নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
টাঙ্গাইলের নাগরপুরের বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম (৭৬) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঢাকা ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে সকাল ৯:০০ ঘটিকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আছর নাগরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে উপজেলা প্রশাসন ও পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মুসল্লিরা। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
Link Copied