যশোরে বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ কুচকাওয়াজে অংশ নেন নবীন কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। ৮৮তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি ২০২৬ এবং এসপিএসএসসি ২০২৬ কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, ছিলেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণের পাশাপাশি কৃতী গ্রাজুয়েট অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান বলেন, দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, উদ্ধার অভিযান, ত্রাণ কার্যক্রম এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি নবীন কর্মকর্তাদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। বর্ণাঢ্য এ কুচকাওয়াজে সামরিক শৃঙ্খলা, চৌকস পদচারণা ও আকাশ প্রতিরক্ষায় আত্মনিয়োগের দৃঢ় প্রত্যয় ফুটে ওঠে। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস